সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৭.৮৩ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৭.৮৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৭.৮৩ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৭.৮৩ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২০ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৬১%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - শার্প ইন্ড্রাস্ট্রিজের ৩.৪৬%, সায়হাম টেক্সটাইলের ৩.১৪%, ইস্টার্ণ ব্যাংকের ২.৯৮%, প্যারামাউন্ট টেক্সটাইলের ২.৮৭%, ব্র্যাক ব্যাংকের ২.৫৫%, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.৪৯%, মালেক স্পিনিংয়ের ২.৩০%, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.২৪% ও আইপিডিসি ফাইন্যান্সের ২.১৯% লেনদেন হয়েছে।