অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
বিনোদন প্রতিবেদক : প্রথম সংসারের তিক্ততা, ভুল সিদ্ধান্ত আর মানসিক চাপ—সবকিছুকে পেছনে ফেলে নতুন করে সংসার শুরু করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। দেখতে দেখতে দ্বিতীয় বিয়েরও এক বছর পার হলো। বিবাহবার্ষিকীতে স্বামী তানজিম তৈয়বকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি। তবে আবেগের সঙ্গে অতীতের কষ্টের গল্পও বেশ খোলামেলাভাবেই তুলে ধরেছেন অভিনেত্রী।
১৯ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন ফারিয়া ও তানজিম। ঘরোয়াভাবে কেক কেটে দিনটি উদ্যাপন করেন তাঁরা। পরে সেই মুহূর্তের ...
বিনোদন প্রতিবেদক : প্রথম সংসারের তিক্ততা, ভুল সিদ্ধান্ত আর মানসিক চাপ—সবকিছুকে পেছনে ফেলে নতুন করে সংসার শুরু করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। দেখতে দেখতে দ্বিতীয় বিয়েরও এক বছর পার হলো। বিবাহবার্ষিকীতে স্বামী তানজিম তৈয়বকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন তিনি। তবে আবেগের সঙ্গে অতীতের কষ্টের গল্পও বেশ খোলামেলাভাবেই তুলে ধরেছেন অভিনেত্রী।
১৯ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন ফারিয়া ও তানজিম। ঘরোয়াভাবে কেক কেটে দিনটি উদ্যাপন করেন তাঁরা। পরে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা জানান ফারিয়া।
অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে নিজের ওপরই ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, জীবনে এমন কিছু ভুল করেছেন, যেগুলোকে শুধু ‘ভুল’ বললে কম বলা হয়। সামাজিকতা রক্ষার নামে নিজের স্বভাবের বাইরে গিয়ে অন্যায়ও সহ্য করেছেন তিনি।
সেই সময়ের মানসিক চাপ সামলাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কাউন্সেলিং ও থেরাপিরও সহায়তা নিয়েছেন বলে জানান ফারিয়া। তাঁর দাবি, জীবনের বেশ কয়েকটি বছর ভেতরের জমে থাকা কষ্ট থেকে পালাতেই কেটে গেছে।
তবে সেই অধ্যায় পেরিয়ে এখনকার জীবন নিয়ে বেশ সন্তুষ্ট অভিনেত্রী। দ্বিতীয় বিয়েকে নিজের জন্য সৌভাগ্য বলেই মনে করছেন তিনি। স্বামী তানজিমের পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্কের কথাও জানিয়েছেন ফারিয়া।
স্বামীকে নিয়ে প্রশংসার পাশাপাশি বিবাহবার্ষিকীর পোস্টে নিজের চিরচেনা রসিকতাও করতে ভোলেননি অভিনেত্রী। তানজিমকে ট্যাগ করে লিখেছেন, আগামী বছরের ‘পাঠ্যসূচিতে’ থাকবে—ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজ থেকে পানি বের করার পর দরজা বন্ধ করা!
অর্থাৎ ভালোবাসা, কৃতজ্ঞতা আর সংসারজীবনের খুঁটিনাটি—সব মিলিয়েই দ্বিতীয় বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন ফারিয়া।
২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংকার তানজিম তৈয়বকে বিয়ে করেন তিনি। বর্তমানে নতুন সংসার নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। অতীতের তিক্ততা পেছনে ফেলে বর্তমান জীবন নিয়েই সন্তুষ্ট থাকার কথাই জানিয়েছেন তিনি।
