শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের সময় পাওয়া অস্বস্তিকর কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একটি অংশ তাঁকে নিয়ে ভিন্ন ধরনের ধারণা তৈরি করেছিল। তাঁদের ধারণা ছিল, তিনি যেকোনো ধরনের দৃশ্যে সহজেই রাজি ...
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অপ্রীতিকর প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজের সময় পাওয়া অস্বস্তিকর কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একটি অংশ তাঁকে নিয়ে ভিন্ন ধরনের ধারণা তৈরি করেছিল। তাঁদের ধারণা ছিল, তিনি যেকোনো ধরনের দৃশ্যে সহজেই রাজি হয়ে যাবেন। এমনকি চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুমুর দৃশ্য যুক্ত করার প্রস্তাব পেয়েছেন বলে জানান অভিনেত্রী।
রাধিকার ভাষায়, ‘শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে! আমাকে তখন সোজা বলতে হতো, শুনুন, আমি একদম করব না।’
তবে তাঁর সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার একটি ঘটে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়। রাধিকা জানান, একটি দৃশ্যে শার্টের বোতাম খুলে অ্যাকশন করতে বলা হয়েছিল তাঁকে।
অভিনেত্রীর ভাষ্য, ‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’—এমন কথা বলার পর তাঁকে আরও আপত্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি শুট করা যায় কি না।
এমন প্রস্তাবে তিনি হতবাক হয়ে যান বলে জানান রাধিকা। তাঁর কাছে এটিই ছিল শুটিং সেটে পাওয়া সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি।
কাজের ক্ষেত্রে বরাবরই নিজের অবস্থান স্পষ্ট করে আসছেন রাধিকা। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে পর্দায় চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় এবং অপ্রয়োজনীয়ভাবে নগ্নতাকে ব্যবহার করার মধ্যে পার্থক্যের বিষয়টি আবারও সামনে এসেছে।
