অর্থ বাণিজ্য প্রতিবেদক :   কয়েকদিনের পতনে গতসপ্তাহের রবিবার শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়। যে ধারাবাহিকতা রবিবারও (২০ সেপ্টেম্বর) অব্যাহত ছিল। এর মাধ্যমে শেয়ারবাজার দেখল টানা ৪ কার্যদিবসের উত্থান।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯২ পয়েন্ট। যা গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৮ পয়েন্ট, বুধবার ২২ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েকদিনের পতনে গতসপ্তাহের রবিবার শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়। যে ধারাবাহিকতা রবিবারও (২০ সেপ্টেম্বর) অব্যাহত ছিল। এর মাধ্যমে শেয়ারবাজার দেখল টানা ৪ কার্যদিবসের উত্থান।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৯২ পয়েন্ট। যা গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৮ পয়েন্ট, বুধবার ২২ পয়েন্ট ও মঙ্গলবার ৯৩ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

আজ ডিএসইতে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৫৫ কোটি ৪৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৯৫ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮৭ টি বা ৭৪.১৬ শতাংশের। আর দর কমেছে ৬২ টি বা ১৬.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ১০.০৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ৪১ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৫৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৬৩ পয়েন্ট।