মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
অর্থনৈতিক প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করে আধুনিক কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ। ১০ একর জমিতে নির্মাণের পরিকল্পনা করা এ কারখানায় লাইটিং, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য উৎপাদন করা হবে।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এমইপি অ্যাক্সেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়।
অনুষ্ঠানে ...

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরোনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মিরসরাইয়ে নতুন কারখানা স্থাপনের উদ্যোগ উন্নত ও বৈচিত্র্যময় বৈদ্যুতিক পণ্য উৎপাদনে সহায়তা করবে। পাশাপাশি এ বিনিয়োগ শিল্পায়ন, কর্মসংস্থান ও দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়। পণ্যের মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কারখানাটি নির্মাণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পরিচালক শকিল আলম চাকলাদার বলেন, নতুন কারখানার উৎপাদন বাজারে আসার আগেই অংশীদার ও গ্রাহকদের সঙ্গে নিয়ে বাজার সম্প্রসারণ এবং শক্তিশালী বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
এদিকে অনুষ্ঠানে এমইপি অ্যাক্সেসরিজের বিশেষ অফারের আওতায় ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও দুটি ফ্রিজের চাবি তুলে দেওয়া হয়। পাশাপাশি পণ্য প্রদর্শনী ও ব্যবসায়িক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, এমইপি অ্যাক্সেসরিজের বিশেষ অফার আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, পরিবেশক, খুচরা বিক্রেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।