বিনোদন ডেস্ক : অভিনয়ের প্রয়োজনে একাধিক ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাধিকা আপ্‌টেকে। নগ্ন দৃশ্য থেকে ঘনিষ্ঠ দৃশ্য—চরিত্রের প্রয়োজন থাকলে পিছপা হননি এই অভিনেত্রী। তবে তাঁর দাবি, এই ধরনের দৃশ্যে অভিনয় করার কারণে অনেকেই ধরে নিয়েছেন, চিত্রনাট্যে প্রয়োজন না থাকলেও তিনি আপত্তি করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথাই জানালেন রাধিকা।

সাক্ষাৎকারে রাধিকা জানান, কেরিয়ারের শুরুর দিকে এমন চার-পাঁচটি ছবিতে কাজ করেছিলেন, যেখানে তাঁকে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল। সেই ...

বিনোদন ডেস্ক : অভিনয়ের প্রয়োজনে একাধিক ছবিতে সাহসী চরিত্রে দেখা গিয়েছে রাধিকা আপ্‌টেকে। নগ্ন দৃশ্য থেকে ঘনিষ্ঠ দৃশ্য—চরিত্রের প্রয়োজন থাকলে পিছপা হননি এই অভিনেত্রী। তবে তাঁর দাবি, এই ধরনের দৃশ্যে অভিনয় করার কারণে অনেকেই ধরে নিয়েছেন, চিত্রনাট্যে প্রয়োজন না থাকলেও তিনি আপত্তি করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথাই জানালেন রাধিকা।

সাক্ষাৎকারে রাধিকা জানান, কেরিয়ারের শুরুর দিকে এমন চার-পাঁচটি ছবিতে কাজ করেছিলেন, যেখানে তাঁকে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল। সেই কারণেই ইন্ডাস্ট্রির অনেকেরই ধারণা হয়েছিল, “এ তো সবই করতে প্রস্তুত।” তাই অনবরত নগ্ন দৃশ্য রয়েছে এমন প্রস্তাব আসতে থাকায় তাঁকে সরব হতে হয়েছিল।

রাধিকার কথায়, “আমাকে বার বার বলতে হয়েছে, ‘শুনুন, আমি কিন্তু এটা করব না।’ এই ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা হওয়ার পরে আমি আরও বেশি করে প্রশ্ন করি। নানা বিষয় জানতে চাই। যেমন, ‘কেন এটা করতে হবে?’, ‘এই মুহূর্তে আমাকে চুমু খেতে হবে কেন?’ ইত্যাদি।”

‘একটু করে নিন’

অভিনেত্রীর দাবি, এমন প্রশ্নের উত্তরে অনেকেই তাঁকে বলেছেন, “একটু করে নিন।” এমনকি চুম্বনের দৃশ্যকে স্বতঃস্ফূর্ত অভিনয়ের নামে বাড়িয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। রাধিকার কথায়, ‘‘বলা হয়েছে, একটু চুমু খান, মাত্র ১৫ সেকেন্ডের জন্য। আমি অবাক হয়ে বলেছি, ‘কী বলছেন?’’’

বোতাম না লাগিয়ে লড়াইয়ের দৃশ্য

আরও একটি অদ্ভূত অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা। একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে অভিনয় করছিলেন তিনি। তখন তাঁকে তাঁর পোশাকের বোতাম না লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

রাধিকা বলেন, “ওরা বলেছিল, তুমি কি এই লড়াইয়ের দৃশ্যটা করতে পারবে যদি জামার বোতামগুলো না লাগাও?” সঙ্গে সঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন, লড়াইয়ের দৃশ্যে তো পোশাক নড়চড়া করাই স্বাভাবিক। তাই জামার বোতাম খোলা থাকলে তা কিছুটা অসুবিধা হবেই।

এর পরে অন্য প্রস্তাব এসেছিল তাঁর কাছে। জামা না পরে শুধু অন্তর্বাস পরে সেই লড়াইয়ের দৃশ্য করতে বলা হয়েছিল তাঁকে। রাধিকার কথায়, “আমি তখন ভাবছিলাম, এরা আমাকে দিয়ে আসলে ঠিক কী করাতে চাইছে?”

এমনই নানা অপ্রস্তুত হওয়ার মতো প্রস্তাব এসেছে রাধিকার কাছে। কিন্তু তিনি বার বার স্পষ্ট করেছেন যে, যদি তিনি মনে করেন, কোনও চিত্রনাট্যের জন্য নগ্নতা বা খোলামেলা পোশাক প্রয়োজন, তবেই তিনি রাজি হবেন।

‘দ্য লাস্ট স্টোরিজ় ৩’-এ রাধিকা

উল্লেখ্য, বর্তমানে রাধিকাকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সের ছবি ‘দ্য লাস্ট স্টোরিজ় ৩’-তে। চার জন পরিচালকের চারটি গল্প রয়েছে ছবিতে। বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ছবিটিতে তিনি অভিনয় করেছেন। রাধিকা ছাড়াও সেই গল্পটিতে আছেন বিজয় বর্মা, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।