পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা হৃতিক রোশনকে তাঁর সুদর্শন চেহারার জন্য ‘গ্রিক গড’ বলা হয়। অভিনয় ও নৃত্যশৈলীর পাশাপাশি তাঁর রূপেরও অনুরাগী অসংখ্য। কিন্তু, এক সময়ে হৃতিকের নাম পাঠ্যবইয়ে রাখার কথা ভেবেছিল কলকাতার একটি স্কুল! পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতেই নাকি এমন ভাবনা এসেছিল স্কুল কর্তৃপক্ষের।
কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন হৃতিক। তিনি জানান, এক বার কলকাতায় থাকাকালীন একটি স্কুল বোর্ডের তরফে তাঁর কাছে ...
বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা হৃতিক রোশনকে তাঁর সুদর্শন চেহারার জন্য ‘গ্রিক গড’ বলা হয়। অভিনয় ও নৃত্যশৈলীর পাশাপাশি তাঁর রূপেরও অনুরাগী অসংখ্য। কিন্তু, এক সময়ে হৃতিকের নাম পাঠ্যবইয়ে রাখার কথা ভেবেছিল কলকাতার একটি স্কুল! পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতেই নাকি এমন ভাবনা এসেছিল স্কুল কর্তৃপক্ষের।
কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন হৃতিক। তিনি জানান, এক বার কলকাতায় থাকাকালীন একটি স্কুল বোর্ডের তরফে তাঁর কাছে প্রস্তাব আসে। জীববিজ্ঞানের মতো বিষয়ে পাঠ্যবইয়ে হৃতিকের নাম ব্যবহার করতে চেয়েছিল কলকাতার সেই স্কুল কর্তৃপক্ষ।
‘হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’
তাদের ধারণা ছিল যে, জনপ্রিয় তারকার প্রসঙ্গ থাকলে পড়ুয়ারা বিষয়টি আরও আগ্রহ নিয়ে পড়বে ও জানবে। প্রশ্নের উদাহরণও জানিয়েছিলেন তিনি। যেমন প্রশ্ন থাকতে পারে, ‘হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’
কর্ণকে সেই পর্বে হৃতিক বলেছিলেন, “আমি যখন কলকাতায় ছিলাম, একটি স্কুল বোর্ডের তরফে আমার কাছে প্রস্তাব এসেছিল। ওরা চেয়েছিল পড়ানোর জন্য পাঠ্যবইয়ে আমার নাম থাকুক। আমার নাম থাকলে নাকি পড়ানোর প্রক্রিয়াটা আরও মজার হয়ে উঠবে। যেমন জীববিজ্ঞানের বইতে প্রশ্ন থাকতে পারে, হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? এই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে বিষয়টিকে পড়ুয়াদের জন্য আরও সহজ করে তুলতে চেয়েছিলেন তাঁরা।”
‘কহো না প্যার হ্যায়’ থেকে ‘কৃষ ৪’
২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবিতে অমীষা পটেলের বিপরীতে প্রথম ছবি হৃতিকের। প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন অভিনেতা। তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এর পরে ‘কোই মিল গয়া’, ‘কৃষ’, ‘লক্ষ্য’, ‘জোধা আকবর’, ‘গুজ়ারীশ’, ‘জ়িন্দেগী না মিলেগী দোবারা’, ‘ওয়ার’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
এ বার প্রযোজক হিসাবে ওটিটি মঞ্চে সফর শুরু করতে চলেছেন হৃতিক। তাঁর নতুন সিরিজ় ‘স্টর্ম’-এ অভিনয় করবেন পার্বতী থিরুভোথু, অলায়া এফ, সৃষ্টি শ্রীবাস্তব, রমা শর্মা এবং সাবা আজ়াদ। এ ছাড়াও ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজ়ির পরবর্তী ছবি ‘কৃষ ৪’-এ আবার কৃষ্ণ মেহরার চরিত্রে হৃতিককে দেখা যাবে বলে জানা গিয়েছে।
