‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
বিনোদন ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই তোলপাড় বিশ্বজুড়ে। হলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ডাকোটা জনসন ও অ্যানি হ্যাথাওয়ের আসন্ন নতুন সিনেমা ‘ভেরিটি’-র পর্দায় এক ঘনিষ্ঠ ও রোমহর্ষক দৃশ্য নিয়ে নেটপাড়ায় এখন তুমুল আলোচনা। আর এবার সেই চুম্বনদৃশ্য নিয়ে মুখ খুলে ভক্তদের চমকে দিলেন ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত তারকা ডাকোটা জনসন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দৃশ্যটি নিয়ে প্রশ্ন করা হলে একেবারেই অপ্রস্তুত হননি ডাকোটা। বরং অ্যানির পাশেই বসে রসিকতার ছলে খোলামেলা জবাব দিয়ে বলেন, ...
বিনোদন ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই তোলপাড় বিশ্বজুড়ে। হলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ডাকোটা জনসন ও অ্যানি হ্যাথাওয়ের আসন্ন নতুন সিনেমা ‘ভেরিটি’-র পর্দায় এক ঘনিষ্ঠ ও রোমহর্ষক দৃশ্য নিয়ে নেটপাড়ায় এখন তুমুল আলোচনা। আর এবার সেই চুম্বনদৃশ্য নিয়ে মুখ খুলে ভক্তদের চমকে দিলেন ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত তারকা ডাকোটা জনসন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দৃশ্যটি নিয়ে প্রশ্ন করা হলে একেবারেই অপ্রস্তুত হননি ডাকোটা। বরং অ্যানির পাশেই বসে রসিকতার ছলে খোলামেলা জবাব দিয়ে বলেন, “আমি সারা জীবন অ্যানিকে চুমু খেতে পারি। প্রতিদিন! যখনই প্রয়োজন হবে, আমি প্রস্তুত।” এ কথা বলেই হাসতে হাসতে ছবিতে তাঁদের সহ-অভিনেতা জোশ হার্টনেটের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি।
শুধু ডাকোটাই নন, দৃশ্যটি নিয়ে মুখ খুলেছেন অ্যানি হ্যাথাওয়েও। মজাদার সুরে তিনি জানান, সিনেমাটির শুটিংয়ের সময় শুধু তাঁরা দুজনই নন, কলাকুশলীদের অনেকেই একাধিকবার একে অপরকে চুমু খেয়েছেন। অ্যানির মন্তব্য, “আশ্চর্যের বিষয় হলো, এত চুমু খাওয়ার পরও আমাদের কেউ অসুস্থ হয়ে পড়েনি!”
কলিন হুভারের বিখ্যাত রহস্য-উপন্যাস অবলম্বনে তৈরি এবং মাইকেল শোওয়াল্টার পরিচালিত ‘ভেরিটি’ সিনেমায় দুই লেখিকার জটিল ও রহস্যময় গল্প তুলে ধরা হয়েছে। আগামী ২ অক্টোবর সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির আগেই ডাকোটা ও অ্যানির এই রসায়ন দর্শক মনে তৈরি করেছে বাড়তি উন্মাদনা।