অর্থ বাণিজ্য প্রতিবেদক :   কয়েকদিনের পতনে গত সপ্তাহের রবিবার শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়। যে ধারাবাহিকতা রবিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত ছিল। এর মাধ্যমে শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান হয়। তবে সোমবার পতনে ফিরেছে। এ পতন মঙ্গলবারও দেখা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েকদিনের পতনে গত সপ্তাহের রবিবার শেয়ারবাজার খন্দকার রাশেদ মাকসুদের রেখে যাওয়া সময়ের থেকেও তলানিতে চলে যায়। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বড় উত্থান হয়। যে ধারাবাহিকতা রবিবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত ছিল। এর মাধ্যমে শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান হয়। তবে সোমবার পতনে ফিরেছে। এ পতন মঙ্গলবারও দেখা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৪০ পয়েন্ট। যা আগেরদিন কমেছিল ৪২ পয়েন্ট। তবে আগের ৪ কার্যদিবসের টানা উত্থানের মধ্যে রবিবার ৬০ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ৩৮ পয়েন্ট, বুধবার ২২ পয়েন্ট ও মঙ্গলবার ৯৩ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে রবিবার ৯৭ পয়েন্ট ও সোমবার ৪০ পয়েন্ট কমেছিল। এর মাধ্যমে সূচকটি মাকসুদ খানের রেখে যাওয়ার থেকেও নিচে নেমে গিয়েছিল।

আজ ডিএসইতে ৭৯১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৮৮ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২ কোটি ৭৮ লাখ টাকার বা ০.৩৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৬.৭৫ শতাংশের। আর দর কমেছে ২২৭ টি বা ৫৮.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৪.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১ টির, কমেছে ৮৫ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮১৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৩৪ পয়েন্ট।