অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
বিনোদন ডেস্ক : অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্টে। একবার তাঁর একটি ছবির ঘনিষ্ঠ দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি। ওই সময় নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই ঘটনার কথা জানান রাধিকা। তিনি বলেন, পর্দায় কোনো দৃশ্যের শুটিং করা আর সেই দৃশ্য ...
বিনোদন ডেস্ক : অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্টে। একবার তাঁর একটি ছবির ঘনিষ্ঠ দৃশ্য অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি তিনি। ওই সময় নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন অভিনেত্রী।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই ঘটনার কথা জানান রাধিকা। তিনি বলেন, পর্দায় কোনো দৃশ্যের শুটিং করা আর সেই দৃশ্য অনুমতি ছাড়া প্রকাশ্যে ছড়িয়ে পড়া—দুই অভিজ্ঞতা এক নয়।
ঘনিষ্ঠ দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ ছিল না, তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল। রাধিকা জানান, তাঁর রূপটান শিল্পীর গাড়িচালকও ওই ভিডিও দেখেছিলেন। এমনকি বারবার জানতে চেয়েছিলেন, তিনি রাধিকার বাড়িতে যাচ্ছেন কি না। তাঁর বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও ভিডিওটি পৌঁছে গিয়েছিল।
ওই সময় একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা। ফলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে দলের সদস্যদের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে হয় তাঁকে। গাড়িচালক ও স্পটবয়কে ডেকে নিজের পরিস্থিতি জানান অভিনেত্রী। তাঁরা ওই দৃশ্য দেখার পরও তাঁর পাশে থেকে নিরাপত্তা দিতে পারবেন কি না, সেটিও জানতে চান তিনি। পরে দুজনই তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।
রাধিকার ভাষায়, ওই সময় তিনি খুব ভয় পেয়েছিলেন। তাঁর মতে, অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীর সম্মতি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরার সামনে কোনো দৃশ্যে অভিনয় করার সিদ্ধান্ত এক বিষয়, কিন্তু সেটি অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি সামলানো সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।
সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের আরেকটি কঠিন সিদ্ধান্তের কথাও জানান রাধিকা। একসময় একটি কাজ করার প্রবল আগ্রহ থাকলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর আশঙ্কা ছিল, ওই কাজের কারণে তাঁর পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পরে নিজের ওই সিদ্ধান্ত নিয়ে তাঁর ‘লজ্জা’ও হয়েছিল বলে জানান অভিনেত্রী। পরিচালক অনুরাগ কাশ্যপও সে সময় তাঁকে কাজটি না করার পরামর্শ দিয়েছিলেন।
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সামলাতে হয়েছে রাধিকাকে। সন্তান জন্মের পর দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তানের জন্মের পর প্রথম কাজের প্রস্তুতির সময় সদ্যোজাতকে স্তন্যপান করানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
