লুজারে দূর্বল কোম্পানির দাপট
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে ব্যবসায় দূর্বল কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ দর কমেছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৮ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, খান ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে ব্যবসায় দূর্বল কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সর্বোচ্চ দর কমেছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ৬.৬৮ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, খান ব্রাদার্সের ৪.৫৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৪.২৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.১৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.০১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.৮৯ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৩.৭৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৩.৭০ শতাংশ ও মীর আখতারের ৩.৫৭ শতাংশ শেয়ার দর কমেছে।