লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে মিউচ্যুয়িাল ফান্ডের ৬০ শতাংশ কোম্পানি স্থান দখল করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ১ম স্থানে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৭৪ শতাংশ কমেছে।
এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানগুলোর মধ্যে- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে মিউচ্যুয়িাল ফান্ডের ৬০ শতাংশ কোম্পানি স্থান দখল করে নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ১ম স্থানে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৭৪ শতাংশ কমেছে।
এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানগুলোর মধ্যে- এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.২৫ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, আইসিবি ৩য় আরডি মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ এবং আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৪.২৯ শতাংশ শেয়ার দর কমেছে।