অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেওয়া তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে দেওয়া তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে।

বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।