শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। তবে লেনদেন উত্থান-পতনের মধ্যে রয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫২৪ পয়েন্ট। যা আগের ৩ কার্যদিবসের পতনের মধ্যে সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ৬৩৪ কোটি ৫২ লাখ ...

আজ ডিএসইতে ৬৩৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৪৬ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১১ কোটি ৯৫ লাখ টাকার বা ১৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২ টি বা ৩৫.৯৫ শতাংশের। আর দর কমেছে ১৭৮ টি বা ৪৫.০৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৫ টি বা ১৮.৯৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৬ টির, কমেছে ৮২ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৭৪ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬ পয়েন্ট।