পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বন্ড ছেড়ে ৩ হাজার ৫০০ কোটা টাকা সংগ্রহের সুযোগ পেয়েছে পাঁচ ব্যাংক। বাংলাদেশ সিকিউরিটাজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ১ হাজার ৩১তম সভায় ব্যাংকগুলোর বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া।
এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ ...

এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ কোটা, সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটা, ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫০০ কোটা এবং ব্যাংক এশিয়া ৮০০ কোটা টাকা সংগ্রহ করবে।
ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডের সুদহার হবে রেফারেন্স হার + ৩ শতাংশ। এসব বন্ডের অর্থ ব্যাংকগুলোর ব্যাসেল-৩ কাঠামোর আওতায় টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
ব্র্যাক ব্যাংকের ৩ বছর মেয়াদি ১ হাজার কোটা টাকার বন্ডটা হবে জিরো-কুপন সবুজ বন্ড। এর সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫০ শতাংশ। সংগৃহীত অর্থ দিয়ে যোগ্য গ্রাহকদের সবুজ অর্থায়ন করা হবে।
অন্যদিকে ব্যাংক এশিয়ার ৭ বছর মেয়াদি ৮০০ কোটা টাকার বন্ডের অর্থ টায়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।
সবগুলো বন্ডই ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক, উচ্চ সম্পদশালী ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ব্যাংক এশিয়ার বন্ড স্টক এক্সচেঞ্জের মূল বাজারে তালিকাভুক্ত করতে হবে।