অর্থ বাণিজ্য প্রতিবেদক :   গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। এরপরে বুধবার উত্থানে ফিরেছে। যদিও লেনদেন উত্থান-পতনের মধ্যে ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫০ পয়েন্টে। যা আগের ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় ছিল চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। এরপরে বুধবার উত্থানে ফিরেছে। যদিও লেনদেন উত্থান-পতনের মধ্যে ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫০ পয়েন্টে। যা আগের ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৬৯৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৪ কোটি ৬০ লাখ টাকার বা ১০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯০ টি বা ৪৯.১০ শতাংশের। আর দর কমেছে ১৩০ টি বা ৩৩.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৭.৩১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৭৪ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮১৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৫ পয়েন্ট।