সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
অর্থ বাণিজ্য প্রতিবেদক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে আবারও নিয়মিত কার্যক্রম শুরু করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ ১ অক্টোবর থেকে কোম্পানিটির নিয়মিত কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে দেওয়া তথ্যে সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য তাদের কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময় ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে আবারও নিয়মিত কার্যক্রম শুরু করছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ ১ অক্টোবর থেকে কোম্পানিটির নিয়মিত কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে দেওয়া তথ্যে সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য তাদের কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করার কথা জানিয়েছে কোম্পানিটি।