সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২১.৭৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - এসকে ট্রিমসের ১২.০০ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১১.৭২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ২১.৭৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - এসকে ট্রিমসের ১২.০০ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১১.৭২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ১০.৭৬ শতাংশ, সমতা লেদারের ১০.২৭ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ৯.৫২ শতাংশ, দুলামিয়া কটনের ৯.১০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৮.১৬ শতাংশ ও প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।