এবার পতনে সপ্তাহ শুরু
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। এরপর চলতি সপ্তাহ শুরু হয়েছে পতনে। এরমধ্যে আজ লেনদেনে বড় পতন হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (০৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৮২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে। তবে বুধবার ২৬ পয়েন্ট বাড়লেও এর টানা ৪ কার্যদিবস পতন হয়। এর মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। এরপর চলতি সপ্তাহ শুরু হয়েছে পতনে। এরমধ্যে আজ লেনদেনে বড় পতন হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (০৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৮২ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে। তবে বুধবার ২৬ পয়েন্ট বাড়লেও এর টানা ৪ কার্যদিবস পতন হয়। এর মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ৫৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২৩ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮০ কোটি ১২ লাখ টাকার বা ৩৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬ টি বা ১৭.১৪ শতাংশের। আর দর কমেছে ২৯১ টি বা ৭৫.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৮ টি বা ৭.২৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৬১ পয়েন্টে।
আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১৭ পয়েন্ট।
