অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে শেষ ৪ কার্যদিবস টানা পতন হয়েছে। এর আগে গত সপ্তাহের বুধবার একদিন বাড়লেও তার আগের ৪ কার্যদিবস টানা পতন হয়। এই অবস্থার মধ্যে লেনদেন তলানিতে নেমে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪২৫ পয়েন্টে। যা আগের টানা ৩ কার্যদিবসের পতহনের মধ্যে সোমবার ৩৭ পয়েন্ট, রবিবার ৪৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৯ পয়েন্ট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে শেষ ৪ কার্যদিবস টানা পতন হয়েছে। এর আগে গত সপ্তাহের বুধবার একদিন বাড়লেও তার আগের ৪ কার্যদিবস টানা পতন হয়। এই অবস্থার মধ্যে লেনদেন তলানিতে নেমে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪২৫ পয়েন্টে। যা আগের টানা ৩ কার্যদিবসের পতহনের মধ্যে সোমবার ৩৭ পয়েন্ট, রবিবার ৪৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে।

এর আগে গত সপ্তাহের বুধবার ২৬ পয়েন্ট বাড়লেও এর টানা ৪ কার্যদিবস পতন হয়। এর মধ্যে মঙ্গলবার ২ পয়েন্ট, সোমবার ৭ পয়েন্ট, রবিবার ৪৬ পয়েন্ট ও এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৭ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৬ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ২০.২৬ শতাংশের। আর দর কমেছে ২৭০ টি বা ৬৯.২৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৫১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১১০ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৫৮ পয়েন্টে।