অর্থ বাণিজ্য প্রতিবেদক :    স্বল্পমেয়াদে লাভ করার লক্ষ্য নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। তিনি বলেন বাজারে উত্থান-পতন স্বাভাবিক। তাই বিনিয়োগকারীদের সেই বাস্তবতা মেনে নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মানসিকতা তৈরি করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : স্বল্পমেয়াদে লাভ করার লক্ষ্য নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। তিনি বলেন বাজারে উত্থান-পতন স্বাভাবিক। তাই বিনিয়োগকারীদের সেই বাস্তবতা মেনে নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মানসিকতা তৈরি করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

একেএম হাবিবুর রহমান বলেন শেয়ারবাজার কখনো এক ধারায় চলে না। এখানে উত্থান-পতন থাকবেই। তাই বিনিয়োগকারীদের পোর্টফোলিও বৈচিত্র্যপূর্ণ করতে হবে। সব অর্থ একটি জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করলে বাজারের পতনের সময় ঝুঁকি সামাল দেওয়া সহজ হবে।

তিনি বলেন বিনিয়োগের পাশাপাশি নিজের আর্থিক নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। বাজার খারাপ থাকলে দৈনন্দিন জীবনযাপনের খরচ চালানোর জন্য যেন বিনিয়োগ কম দামে বিক্রি করতে না হয় সে জন্য বিনিয়োগকারীদের হাতে পর্যাপ্ত তারল্য থাকা প্রয়োজন।

সিএসই চেয়ারম্যান বলেন শেয়ারবাজারে বিনিয়োগ কোনো স্বল্পমেয়াদি বিষয় নয়। আজ বিনিয়োগ করে কাল লাভ করে বেরিয়ে যাওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখার সক্ষমতা তৈরি করতে হবে।

তিনি বলেন বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীকে আর্থিকভাবে শিক্ষিত হতে হবে। গুজব বা অপপ্রচারের ভিত্তিতে বিনিয়োগ না করে কোম্পানির ব্যবসায়িক মডেল আর্থিক অবস্থা ও ব্র্যান্ড ইমেজসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে।

একেএম হাবিবুর রহমান বলেন অতিরিক্ত লাভের লোভ বিনিয়োগকারীর জন্য বড় ঝুঁকি তৈরি করে। বাজারে আকর্ষণীয় মুনাফার প্রস্তাব এলেই সেখানে বিনিয়োগ করা উচিত নয়। তথ্য যাচাই না করে অননুমোদিত উৎসের পরামর্শ বা গুজবের ভিত্তিতে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন একজন ভবিষ্যৎ-প্রস্তুত বিনিয়োগকারীকে বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি নিজের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব দিতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংযমের মাধ্যমেই বাজারে টিকে থাকা সম্ভব।