অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন অতিথিরা।

এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিরীক্ষক মীর খোরশেদ আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব হিলাল কাদির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহের হোসেন, মো. নুরুজ্জামান আলী নাঈম, মো. আবু তাহের, প্রধান অর্থ কর্মকর্তা এস. এম. আরাফাত কাদির, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জনসংযোগ বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ ধন্যবাদ জানান।