১৫ বছর পর শাহরুখ-কারিনা
১৫ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কপূর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে বিশেষ ভূমিকায় থাকছেন কারিনা।
ছবির একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানের শুটিং করবেন কারিনা। এ জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, ‘ড্যাডি কুল’ নামে বিশেষ একটি গান তৈরি করছেন নির্মাতারা। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। গানটির ...
১৫ বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কপূর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে বিশেষ ভূমিকায় থাকছেন কারিনা।
ছবির একটি গানের দৃশ্যে একসঙ্গে দেখা যাবে দুই তারকাকে। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানের শুটিং করবেন কারিনা। এ জন্য পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, ‘ড্যাডি কুল’ নামে বিশেষ একটি গান তৈরি করছেন নির্মাতারা। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। গানটির সুর করেছেন সচিন-জিগর। এতে এক জন ভারতীয় ও এক জন আন্তর্জাতিক শিল্পীর কণ্ঠ থাকার কথা থাকলেও তাঁদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে ‘কভী খুশী কভী গম’, ‘অশোকা’, ‘রা-ওয়ান’সহ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও কারিনা। তবে ‘কিং’-এর গানটিতে তাঁদের উপস্থাপন একেবারেই আলাদা হবে বলে জানা গেছে।
এদিকে ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। ওই দিন ‘কিং’-এর বিশেষ ঝলক প্রকাশের পরিকল্পনা করছেন নির্মাতারা। ফলে জন্মদিনে শাহরুখের ভক্তদের জন্যও থাকছে বড় চমক।
‘কিং’-এ শাহরুখ খান ও সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায়, জয়দীপ অহলাওয়াত, অরশদ ওয়ারসী ও রাঘব জুয়ালকে দেখা যাবে।