বিনোদন ডেস্ক : রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনও অবাক করে অভিনেত্রী কৃতি স্যাননকে। একটি উৎসবের বিজ্ঞাপনে তাঁর পরনের পোশাকের একটি অংশ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনও বিশ্বাস করতে পারেন না এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে এক আলাপচারিতায় পুরোনো সেই বিতর্কের প্রসঙ্গ ওঠে। সেখানে নিজের বিস্ময় ও ক্ষোভের কথা জানান কৃতি।

কৃতি বলেন, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি ...

বিনোদন ডেস্ক : রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে পোশাক নিয়ে তৈরি হওয়া বিতর্ক এখনও অবাক করে অভিনেত্রী কৃতি স্যাননকে। একটি উৎসবের বিজ্ঞাপনে তাঁর পরনের পোশাকের একটি অংশ কীভাবে এত বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল, তা এখনও বিশ্বাস করতে পারেন না এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী করিনা কাপুর খানের সঙ্গে এক আলাপচারিতায় পুরোনো সেই বিতর্কের প্রসঙ্গ ওঠে। সেখানে নিজের বিস্ময় ও ক্ষোভের কথা জানান কৃতি।

কৃতি বলেন, “আমি বিশ্বাস করতে পারি না, আমার পরনের চোলি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনাসভা বসেছিল।” তাঁর কথায় সম্মতি জানান করিনাও।

যে বিজ্ঞাপন ঘিরে বিতর্ক

একটি গয়না প্রতিষ্ঠানের রাখিবন্ধন উপলক্ষে তৈরি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। বিজ্ঞাপনে কৃতিকে তাঁর ভাইয়ের হাতে রাখি পরাতে দেখা যায়। পাশাপাশি নিজের পোষ্য কুকুরকেও রাখি পরান তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা শুরু হয়। কৃতির পোশাক নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তাঁদের দাবি ছিল, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী একটি উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর পোশাক যথাযথ ছিল না।

পোষ্য কুকুরকে রাখি পরানো নিয়েও আপত্তি জানান সমালোচকদের কেউ কেউ।

শেষ পর্যন্ত সরিয়ে নেওয়া হয় বিজ্ঞাপন

বিতর্ক তীব্র হওয়ার একপর্যায়ে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। তবে বিষয়টি নিয়ে থামেনি আলোচনা। বরং নারীর পোশাক, ব্যক্তিস্বাধীনতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন কৃতি।

‘নারীর পোশাক নিয়ে এত আলোচনা কেন?’

কৃতি প্রশ্ন তুলেছিলেন, আধুনিক সময়েও কেন একজন নারীর কী পোশাক পরা উচিত, তা নিয়ে এত আলোচনা ও বিচার-বিশ্লেষণ করতে হবে।

তাঁর বক্তব্য ছিল, সময়ের সঙ্গে ভারতীয় পোশাকের ধরন ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে। কিন্তু কোনো নারীর পোশাকের ধরন দেখে তাঁর সংস্কৃতি বা মূল্যবোধ বিচার করা উচিত নয়।

কৃতির মতে, সংস্কৃতি ও ঐতিহ্য শুধু পোশাকে প্রকাশ পায় না; এগুলো মানুষের চিন্তা, মূল্যবোধ ও আচরণের মধ্যেও বহন করা হয়।

পুরুষতান্ত্রিক মানসিকতার সমালোচনা

ওই ঘটনার পর নারীর পোশাক ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে একাধিক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কৃতি। যদিও সেসব পোস্টে সরাসরি রাখিবন্ধনের বিজ্ঞাপনের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।

তবে তাঁর বক্তব্যের মূল সুর ছিল—একজন নারীর পোশাককে কেন্দ্র করে তাঁর চরিত্র, সংস্কৃতি কিংবা মূল্যবোধ বিচার করার প্রবণতা বদলানো প্রয়োজন।