অর্থ বাণিজ্য প্রতিবেদক :   বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৭৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইন পুকুর সিরামিকসের ৯.৬৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৫৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫.১৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৪৬ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৭৬ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- শাইন পুকুর সিরামিকসের ৯.৬৩ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৫৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৫.১৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৪৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৫ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.১১ শতাংশ, আইসিবির ৪.০৬ শতাংশ ও সোনালী আঁশে ৩.৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।