অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে আগেরদিনের ন্যায় বৃহস্পতিবারও উত্থান হয়েছে। তার আগে টানা ৪ কার্যদিবস পতন হয়েছিল। তবে আজ লেনদেন তলানিতে নেমে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৭৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৯ পয়েন্ট।

এর আগে টানা ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২০ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট, রবিবার ৪৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে।

আজ ডিএসইতে ...

আজ ডিএসইতে ৫৩৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০৪ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭১ কোটি ৬৩ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭১ টি বা ৪৪.৪২ শতাংশের। আর দর কমেছে ১৫০ টি বা ৩৮.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৬২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৬১ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৯৮ পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৫ লাখ টাকা।