বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৭২৯ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২১ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার ৭২৯ কোটি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৪-০৮ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ২১ শতাংশ।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা বা ০.২৫ শতাংশ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৪৮ কোটি ৩০ লাখ টাকার বা ২১ শতাংশ।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪৭৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৮৭পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১ টির বা ২১.০৩ শতাংশের, কমেছে ২৯০ টির বা ৭৫.৩২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির বা ৩.৬৩ শতাংশের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৬৬১ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩ টির দর বেড়েছে, ২২০ টির দর কমেছে এবং ১৪ টির দর অপরিবর্তিত রয়েছে।
