অর্থ বাণিজ্য প্রতিবেদক :    শেয়ারবাজারে বৃহস্পতিবার উত্থান দিয়ে সপ্তাহ শেষ হয়েছিল। যদিও ওই সপ্তাহের শুরুর ৩ কার্যদিবস পতন হয়েছিল। একইভাবে আগের সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতন দিয়ে শুরু হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৫১ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১২ পয়েন্ট ও বুধবার ৩৯ পয়েন্ট বেড়েছিল।

এর আগে টানা ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২০ পয়েন্ট, সোমবার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বৃহস্পতিবার উত্থান দিয়ে সপ্তাহ শেষ হয়েছিল। যদিও ওই সপ্তাহের শুরুর ৩ কার্যদিবস পতন হয়েছিল। একইভাবে আগের সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহও পতন দিয়ে শুরু হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৫১ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১২ পয়েন্ট ও বুধবার ৩৯ পয়েন্ট বেড়েছিল।

এর আগে টানা ৪ কার্যদিবসের পতনের মধ্যে মঙ্গলবার ২০ পয়েন্ট, সোমবার ৩৭ পয়েন্ট, রবিবার ৪৯ পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট কমে।

আজ ডিএসইতে ৫৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৩ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৫ কোটি ৩৯ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ২০.৫২ শতাংশের। আর দর কমেছে ২৬৪ টি বা ৬৮.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪২ টি বা ১৪.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১২৩ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬৩৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৫ পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৮ লাখ টাকা।