বিনোদন প্রতিবেদক : জন্মদিনে নতুন সাজে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে সাদাকালো আবহে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বার্থডে গার্ল’।

ছবিতে কেক হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে অপুকে। এর আগে জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদ্‌যাপন করেন এই অভিনেত্রী। কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’

জন্মদিনের আগের দিনও ...

জন্মদিনের আগের দিনও একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু। সাদাকালো আবহের সেই ভিডিও ও ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

অপুর নতুন সাজ ও ‘বার্থডে গার্ল’ পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ ‘গার্ল’ শব্দটি ব্যবহারে আপত্তি জানিয়েছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।’

তবে এসব আলোচনার পাশাপাশি অনেক ভক্তই অপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর জন্য শুভকামনা প্রকাশ করেছেন।