অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান দিয়েছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল বা ‘স্টেবল’ রাখা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসিআরএল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবস্থাপনা-প্রস্তুত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করেছে। পাশাপাশি ঋণমান নির্ধারণের তারিখ পর্যন্ত পাওয়া অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা পিএলসিকে দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ঋণমান দিয়েছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। একই সঙ্গে কোম্পানিটির ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল বা ‘স্টেবল’ রাখা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসিআরএল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ব্যবস্থাপনা-প্রস্তুত আর্থিক বিবরণী পর্যালোচনা করে এ ঋণমান নির্ধারণ করেছে। পাশাপাশি ঋণমান নির্ধারণের তারিখ পর্যন্ত পাওয়া অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।

রবি আজিয়াটা ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি টেলিযোগাযোগ খাতের ‘এ’ শ্রেণিভুক্ত প্রতিষ্ঠান।