অর্থ বাণিজ্য প্রতিবেদক :    সোমবার (১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রায় ৮০ শতাংশ কোম্পানির দর কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪০৫ পয়েন্টে। যা রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রায় ৮০ শতাংশ কোম্পানির দর কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪০৫ পয়েন্টে। যা রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৮ কোটি ৬০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৫ কোটি ৭৯ লাখ টাকার বা ২০ শতাংশ।

এদিকে সোমবার গত ১০ মার্চের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। অর্থাৎ গত ৭ মাসের মধ্যে আজ সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজকের তুলনায় সর্বশেষ গত ৯ মার্চ কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ হয়েছিল ৪১৬ কোটি ৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭ টি বা ১২.২১ শতাংশের। আর দর কমেছে ৩০৩ টি বা ৭৮.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৫ টি বা ৯.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১২০ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৫১ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ২৬ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ৯ কোটি ১ লাখ টাকা।