সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সী পার্লের সাধারণ শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১ শতাংশ নগদ লভ্যাংশের পরিবর্তে ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। তবে কোম্পানিটির উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশের আওতাভুক্ত নন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত প্রকাশিত সংবাদের পর কোম্পানিটি জানিয়েছে, ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য সংশোধিত এই নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।