নেদারল্যান্ডস ও ওমানের বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাড়ানো এবং বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বন্দর উন্নয়ন, উন্নত কৃষিপ্রযুক্তি এবং মুক্তবাণিজ্য চুক্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর ...

নেদারল্যান্ডস ও ওমানের বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাড়ানো এবং বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ, বন্দর উন্নয়ন, উন্নত কৃষিপ্রযুক্তি এবং মুক্তবাণিজ্য চুক্তির বিষয়গুলো গুরুত্ব পায়।

ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। ওমানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাইকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন তিনি।

বৈঠকে ওমানে কর্মরত প্রায় সাত লাখ বাংলাদেশির শ্রমবাজার সুরক্ষা এবং তাঁদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমারের সঙ্গে বৈঠকে ইউরোপের বাজারে বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করা এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হলো নতুন বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুযোগ বাড়ানো।