অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে লেনদেনের পরিমাণ। যা কমতে কমতে গত সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। এরপরে মঙ্গলবার আরও তলানিতে নামে লেনদেন। লেনদেনের এই মন্দা বুধবারও অব্যাহত ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪২৯ পয়েন্টে। যা মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে এ সপ্তাহের বাকি ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে লেনদেনের পরিমাণ। যা কমতে কমতে গত সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। এরপরে মঙ্গলবার আরও তলানিতে নামে লেনদেন। লেনদেনের এই মন্দা বুধবারও অব্যাহত ছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪২৯ পয়েন্টে। যা মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের সোমবার ৪৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪১৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৬ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৭ টি বা ৫১.১৭ শতাংশের। আর দর কমেছে ১৩৭ টি বা ৩৫.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১৩.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৭১ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫১৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ২৯ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ৭ কোটি ১৪ লাখ টাকা।