অর্থ বাণিজ্য প্রতিবেদক :    বীমা দাবি দ্রুত পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে কোম্পানির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত চেক বিতরণ উৎসব ও আলোচনা সভায় এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বীমা দাবি দ্রুত পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে কোম্পানির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত চেক বিতরণ উৎসব ও আলোচনা সভায় এসব চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইভিপি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির জিএম মো. শাকিল মাহমুদ। এ সময় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন।