শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আগের দুইদিনের ন্যায় বৃহস্পতিবারও উত্থান হয়েছে। তবে তার আগে ২ কার্যদিবস পতন হয়েছিল। এছাড়া আজ লেনদেনও বেড়েছে। তবে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমে যে তলানিতে নেমেছে, সেখান থেকে সামান্যই বেড়েছে আজ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫২ পয়েন্টে। যা বুধবার ২০ পয়েন্ট ও মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে এ সপ্তাহের বাকি দুই ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আগের দুইদিনের ন্যায় বৃহস্পতিবারও উত্থান হয়েছে। তবে তার আগে ২ কার্যদিবস পতন হয়েছিল। এছাড়া আজ লেনদেনও বেড়েছে। তবে শেয়ারবাজারে ধারাবাহিকভাবে লেনদেন কমে যে তলানিতে নেমেছে, সেখান থেকে সামান্যই বেড়েছে আজ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫২ পয়েন্টে। যা বুধবার ২০ পয়েন্ট ও মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে এ সপ্তাহের বাকি দুই কার্যদিবসের সোমবার ৪৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৬ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৫৮ লাখ টাকার বা ২০ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৪০ টি বা ৬২.৩৪ শতাংশের। আর দর কমেছে ৯০ টি বা ২৩.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৪.২৯ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিধবার ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯ টির, কমেছে ৩৩ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৭ পয়েন্টে।
আগেরদিন সিএসইর সূচকটি ৬ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৩ লাখ টাকা।
