অর্থ বাণিজ্য প্রতিবেদক: গ্যাসের চাপ কম থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস কারখানার একটি উৎপাদন লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত ১৪ অক্টোবর থেকে উৎপাদন লাইন-৩ বন্ধ রয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা উৎপাদন লাইন-৪-এর কার্যক্রম আবার চালু করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন লাইন-২ ও লাইন-৪ ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক: গ্যাসের চাপ কম থাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস কারখানার একটি উৎপাদন লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত ১৪ অক্টোবর থেকে উৎপাদন লাইন-৩ বন্ধ রয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা উৎপাদন লাইন-৪-এর কার্যক্রম আবার চালু করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন লাইন-২ ও লাইন-৪ বন্ধ রাখা হয়েছিল। ওই সময়ে বাকি দুটি লাইন—লাইন-১ ও লাইন-৩—চালু ছিল। বর্তমানে লাইন-৪-এর কার্যক্রম আবার শুরু হয়েছে।

তবে গ্যাসের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর থেকে লাইন-৩-এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। ফলে বর্তমানে কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-১ ও লাইন-৪ চালু রয়েছে। লাইন-২ রক্ষণাবেক্ষণের কারণে এবং লাইন-৩ গ্যাসের স্বল্প চাপের কারণে বন্ধ রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-২ ও লাইন-৩ আবার চালুর বিষয়ে জানানো হবে।