প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের জমি, ভবন ও অন্যান্য স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়নে মূল্য বেড়েছে ৯৩৯ কোটি ৯২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির এসব সম্পদের মোট ন্যায্য মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮২৭ কোটি ৭২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের হিসাবভুক্ত মূল্য ছিল ৮৮৭ কোটি ৭৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান এমএবিএস অ্যান্ড জে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের জমি, ভবন ও অন্যান্য স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়নে মূল্য বেড়েছে ৯৩৯ কোটি ৯২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের পর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির এসব সম্পদের মোট ন্যায্য মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮২৭ কোটি ৭২ লাখ টাকা। পুনর্মূল্যায়নের আগে এসব সম্পদের হিসাবভুক্ত মূল্য ছিল ৮৮৭ কোটি ৭৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, স্বতন্ত্র সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠান এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৩ সালের ১৭ আগস্টের প্রজ্ঞাপন অনুসরণ করে সম্পদের এই পুনর্মূল্যায়ন করেছে। পরিচালনা পর্ষদ মূল্যায়ন প্রতিবেদনটি অনুমোদন করেছে।
পুনর্মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির জমি, ভবন, যন্ত্রপাতিসহ স্থায়ী সম্পদের ন্যায্য মূল্য দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭৭ কোটি ১৬ লাখ ১২ হাজার ৭৫ টাকা। বিপরীতে এসব সম্পদের হিসাবভুক্ত মূল্য ছিল ৮৮৭ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ৮৫৭ টাকা। এতে সম্পদের মূল্য বেড়েছে ৯৩৯ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৪১৮ টাকা।
কোম্পানিটি আরও জানিয়েছে, পুনর্মূল্যায়নের ফলে সম্পদের মূল্য বৃদ্ধির বিপরীতে বিলম্বিত করের প্রভাব চলতি অর্থবছরের হিসাব সমাপনীতে আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১২ অনুযায়ী সমন্বয় করা হবে।
এর আগে গত ১ অক্টোবর ডিএসইর মাধ্যমে সম্পদের পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র মূল্যায়নকারী নিয়োগের তথ্য জানিয়েছিল প্যারামাউন্ট টেক্সটাইল।