চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে লেনদেন চলতি বছরের সর্বনিম্নে নেমে গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৩৩ পয়েন্টে। যা বৃহস্পতিবার ২৩ পয়েন্ট, বুধবার ২০ পয়েন্ট ও মঙ্গলবার ৪ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের সোমবার ৪৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।
আজ ...

আজ ডিএসইতে ৩১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮২ কোটি ৩১ লাখ টাকার বা ৩৬ শতাংশ।
এদিকে শনিবার গত ৩০ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। অর্থাৎ আজ সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর আজকের থেকে বা ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৬ টি বা ২৪.৮৭ শতাংশের। আর দর কমেছে ২২৯ টি বা ৫৯.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৫.৮০ শতাংশের।
অপরদিকে সিএসইতে শনিবার ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ১১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৭৩ পয়েন্টে।
আগেরদিন সিএসইর সূচকটি ৬১ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ২০ কোটি ৫৪ লাখ টাকা।