লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাসকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। অন্যদিকে, তিন দিন ধরে জ্বরে ভোগা মেহেদী হাসান মিরাজও খেলতে পারছেন না সিরিজের প্রথম ম্যাচে। তাঁর পরের ম্যাচগুলোতে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লিটনের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ...
খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাসকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। নিতম্বের সংযোগস্থলে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। অন্যদিকে, তিন দিন ধরে জ্বরে ভোগা মেহেদী হাসান মিরাজও খেলতে পারছেন না সিরিজের প্রথম ম্যাচে। তাঁর পরের ম্যাচগুলোতে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু হয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লিটনের পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
সিরিজ শুরুর আগে অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও আফগানিস্তানের রহমত শাহর সঙ্গে ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন লিটন। সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে চোটের কারণে সিরিজ শুরুর দিনই মাঠের বাইরে চলে যেতে হলো তাঁকে।
টসের সময় লিটনের না খেলার বিষয়টি জানান তাওহীদ হৃদয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম নিশ্চিত করেন, পুরো সিরিজেই খেলা হচ্ছে না লিটনের।
বায়েজীদুল ইসলাম জানান, গতকাল ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কথা জানিয়েছিলেন লিটন। এরপর এমআরআই করানো হলে প্রতিবেদনে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করলেও নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেননি তিনি।
লিটনের চোটের পাশাপাশি বাংলাদেশ দলকে ভোগাচ্ছে অসুস্থতাও। তিন দিন ধরে জ্বরে ভুগছেন মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে গত দুই দিন অনুশীলনেও অংশ নিতে পারেননি এই অলরাউন্ডার। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।
সিরিজের পরের ম্যাচগুলোতে মিরাজ খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে শুরুতেই অধিনায়ক ও গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল।