তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : জীবন বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়-ব্যয়ের উদ্বৃত্ত বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির উদ্বৃত্ত হয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ১ কোটি ৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আয়-ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৯ কোটি ৩২ লাখ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : জীবন বিমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়-ব্যয়ের উদ্বৃত্ত বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির উদ্বৃত্ত হয়েছে ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ১ কোটি ৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে আয়-ব্যয়ের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৯ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৭ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির জীবন বিমা তহবিলের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি ৯৮ লাখ ৭০ হাজার টাকা। ২০২৫ সালের একই তারিখে এ তহবিলের পরিমাণ ছিল ৭০ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে এক বছরে জীবন বিমা তহবিল বেড়েছে প্রায় ১৫ কোটি ৬২ লাখ টাকা।
তবে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) কমেছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রবাহ ছিল ৮৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯৭ পয়সা।