অর্থ বাণিজ্য প্রতিবেদক :    গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে শনিবারের লেনদেন চলতি বছরের সর্বনিম্নে নেমে গেছে। এছাড়া রবিবারও লেনদেন ৪০০ কোটির নীচে হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪২৩ পয়েন্টে। যা শনিবার কমেছিল ১৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে শনিবারের লেনদেন চলতি বছরের সর্বনিম্নে নেমে গেছে। এছাড়া রবিবারও লেনদেন ৪০০ কোটির নীচে হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪২৩ পয়েন্টে। যা শনিবার কমেছিল ১৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩১৭ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ২৩ লাখ টাকার বা ১৫ শতাংশ।

এদিকে শনিবার গত ৩০ ডিসেম্বরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। অর্থাৎ গতকাল সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর শনিবারের থেকে কম বা ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৬.৪২ শতাংশের। আর দর কমেছে ২১৭ টি বা ৫৬.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৭.৩৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪২ টির, কমেছে ৭২ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৩৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৩ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৮ লাখ টাকা।