অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের শেয়ারবাজারে আলোচনায় মুকেশ আম্বানির জিয়ো প্ল্যাটফর্মসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। আবেদন শুরুর মাত্র ১০০ মিনিটের মধ্যে আইপিওটি পুরোপুরি সাবস্ক্রাইবড হয়েছে। প্রথম দিনেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।

জিয়ো প্ল্যাটফর্মসের আইপিও থেকে ৩০ হাজার ২১৩ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য রয়েছে। শেয়ারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৫ থেকে ১ হাজার ১১৯ রুপি। আবেদন চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। খুচরা বিনিয়োগকারীদের ন্যূনতম ১২টি শেয়ারের জন্য সর্বোচ্চ দামে আবেদন ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ভারতের শেয়ারবাজারে আলোচনায় মুকেশ আম্বানির জিয়ো প্ল্যাটফর্মসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। আবেদন শুরুর মাত্র ১০০ মিনিটের মধ্যে আইপিওটি পুরোপুরি সাবস্ক্রাইবড হয়েছে। প্রথম দিনেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।

জিয়ো প্ল্যাটফর্মসের আইপিও থেকে ৩০ হাজার ২১৩ কোটি রুপি সংগ্রহের লক্ষ্য রয়েছে। শেয়ারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৫ থেকে ১ হাজার ১১৯ রুপি। আবেদন চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। খুচরা বিনিয়োগকারীদের ন্যূনতম ১২টি শেয়ারের জন্য সর্বোচ্চ দামে আবেদন করতে ১৩ হাজার ৪২৮ রুপি লাগবে।

প্রতিবেদন অনুযায়ী, আবেদন শুরুর ১০ মিনিটের মধ্যেই যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা শেয়ারের বিপরীতে আবেদন জমা পড়ে। আধা ঘণ্টারও কম সময়ে এ শ্রেণিতে চাহিদা বরাদ্দের দ্বিগুণ ছাড়িয়ে যায়।

অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকেও বড় সাড়া পেয়েছে আইপিওটি। তাঁদের জন্য বরাদ্দ করা শেয়ারের বিপরীতে ৮ হাজার ১১০ কোটি রুপির আবেদন জমা পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, আইপিও ঘিরে আগ্রহের মধ্যে জিয়োর মূল প্রতিষ্ঠান রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামও বেড়েছে। দিন শেষে শেয়ারটির দাম ০.৫৮ শতাংশ বেড়ে ১ হাজার ২০৯ রুপিতে দাঁড়ায়।

তবে আইপিওতে ব্যাপক চাহিদা থাকলেও তালিকাভুক্তির পর শেয়ারের দাম বাড়বে—এমন নিশ্চয়তা নেই। বিনিয়োগের আগে শেয়ারের মূল্যায়ন ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করা জরুরি।