অর্থ বাণিজ্য ডেস্ক :   শীত মৌসুম সামনে রেখে ক্রেতাদের জন্য ‘ওয়ালটন হাউজফুল অফার’ নিয়ে শুরু হয়েছে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জেতার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই ...

অর্থ বাণিজ্য ডেস্ক : শীত মৌসুম সামনে রেখে ক্রেতাদের জন্য ‘ওয়ালটন হাউজফুল অফার’ নিয়ে শুরু হয়েছে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এ ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জেতার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইনের সুবিধা পাওয়া যাবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন খুলনার গৃহিণী শতরূপা বিশ্বাস। গত ১৭ অক্টোবর খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে তিনি এসব উপহার পান। তাঁর উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে নির্ধারিত পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ব্যবহার করে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে। সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ ক্রেতার হাতে উপহার তুলে দেবেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম গ্রাহকসন্তুষ্টি, পণ্যের গুণগত মান ও সেবার উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি অফারের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, গ্রাহকদের আস্থাই ওয়ালটনের ব্যবসায়িক সাফল্যের মূল চালিকাশক্তি। গ্রাহকদের এ আস্থার প্রতি সম্মান জানিয়ে সিজন-২৫-এ ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। উপহার প্রদান ও পণ্য নিবন্ধনের প্রতিটি ধাপে শতভাগ স্বচ্ছতা এবং সঠিক গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

ওয়ালটন জানায়, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও সহজ করতে প্রতিষ্ঠানটি ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে। এ ব্যবস্থায় গ্রাহকদের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নেওয়া সম্ভব। গ্রাহকদের ডিজিটাল নিবন্ধনে উৎসাহিত করতে নিয়মিত বিরতিতে এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার এমডি মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিরা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন।