আফগানিস্তানের উত্থান ইংল্যান্ডের পতন
খেলাধুলা ডেস্ক : আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। তিন দিনের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ইংলিশরা। অন্যদিকে শ্রীলঙ্কাও ইংল্যান্ডকে টপকে উঠে এসেছে ছয়ে। সাম্প্রতিক দুই ত্রিদেশীয় সিরিজের ফলেই র্যাঙ্কিংয়ের ছয় থেকে আট নম্বরের মধ্যে এই পরিবর্তন এসেছে।
আফগানিস্তানের এই অগ্রগতির পেছনে রয়েছে শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। শুক্রবার ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে আফগানরা। এই জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে দুই ধাপ ...
খেলাধুলা ডেস্ক : আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। তিন দিনের ব্যবধানে দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে ইংলিশরা। অন্যদিকে শ্রীলঙ্কাও ইংল্যান্ডকে টপকে উঠে এসেছে ছয়ে। সাম্প্রতিক দুই ত্রিদেশীয় সিরিজের ফলেই র্যাঙ্কিংয়ের ছয় থেকে আট নম্বরের মধ্যে এই পরিবর্তন এসেছে।
আফগানিস্তানের এই অগ্রগতির পেছনে রয়েছে শারজায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়। শুক্রবার ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে আফগানরা। এই জয়ের সুবাদে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে আসে দলটি।
অন্যদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারেনি ইংল্যান্ড। প্রথমে স্বাগতিক পাকিস্তানের কাছে হারের পর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষেও হারে হ্যারি ব্রুকের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান তুলেও জয় পায়নি ইংল্যান্ড। সেই জয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।
তবে তিন দলের রেটিং পয়েন্টের ব্যবধান খুবই কম। শ্রীলঙ্কার পয়েন্ট ৯৫, আফগানিস্তানের ৯৪ এবং ইংল্যান্ডের ৯৩। অর্থাৎ মাত্র দুই পয়েন্টের ব্যবধানে অবস্থান করছে দল তিনটি। ফলে পরবর্তী ম্যাচগুলোর ফলেই র্যাঙ্কিংয়ে আবারও পরিবর্তন আসতে পারে।
শারজার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি জিম্বাবুয়ে। তবে দলটির রেটিং পয়েন্ট বেড়েছে দুই। ৬৩ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে ১১তম স্থানে রয়েছে তারা।
বাংলাদেশের অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। শারজার একই টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। এতে রেটিং পয়েন্ট কমেছে দুই। বর্তমানে ৮১ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দলটি।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। ১১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৯। এরপর দক্ষিণ আফ্রিকা ১০৪, পাকিস্তান ১০৩ এবং অস্ট্রেলিয়া ১০২ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
