শেয়ারবাজারে অস্থিরতার মধ্যে মহারাজা বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) ইস্যু করা এই বন্ডের সুদের ওপর উৎসে কর (টিডিএস) কাটায় ছাড় ঘোষণা করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নির্দিষ্ট শর্ত পূরণকারী বিনিয়োগকারীরা এ সুবিধা পাবেন।

মহারাজা বন্ড মূলত ভারতীয় মুদ্রায় অর্থ সংগ্রহের জন্য বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ঋণপত্র। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ভারতের বাজার থেকে রুপি সংগ্রহ করে। পরে সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে ...

শেয়ারবাজারে অস্থিরতার মধ্যে মহারাজা বন্ডে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) ইস্যু করা এই বন্ডের সুদের ওপর উৎসে কর (টিডিএস) কাটায় ছাড় ঘোষণা করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নির্দিষ্ট শর্ত পূরণকারী বিনিয়োগকারীরা এ সুবিধা পাবেন।

মহারাজা বন্ড মূলত ভারতীয় মুদ্রায় অর্থ সংগ্রহের জন্য বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ঋণপত্র। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ভারতের বাজার থেকে রুপি সংগ্রহ করে। পরে সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করা হয়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি এই বন্ড ইস্যুর পরিকল্পনা করেছে। ব্যাংকটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে ভারতীয় মুদ্রায় মহারাজা বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে ভারতের বাজারে অর্থ সংগ্রহের কার্যক্রম আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

গত ১৩ আগস্ট জয়পুরে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মলহোত্রের সঙ্গে বৈঠক করেন এনডিবির প্রেসিডেন্ট দিলমা রুসেফ। বৈঠকে ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মহারাজা বন্ড ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এরপর ১৯ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে মহারাজা বন্ডের সুদের ওপর উৎসে কর ছাড়ের ঘোষণা দেয় ভারতের অর্থ মন্ত্রণালয়। এর ফলে নির্ধারিত যোগ্যতার আওতায় থাকা ভারতে বসবাসকারী বিনিয়োগকারী ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বন্ডের সুদ পাওয়ার সময় উৎসে কর ছাড়ের সুবিধা পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় মুদ্রায় অর্থ সংগ্রহ সহজ করা এবং দেশটির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অর্থায়ন বাড়ানো এনডিবির লক্ষ্য। তবে কর ছাড়ের সুবিধা পেতে বিনিয়োগকারীদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।