সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৯৩ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৭৫ টাকায়।
সিভিও পেট্রোকেমিক্যালের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৭ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৯৩ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৭৫ টাকায়।
সিভিও পেট্রোকেমিক্যালের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় সিভিও পেট্রোকেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১% নগদ ও ৯% বোনাস লভ্যাংশ ঘোষনা করে। কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩.৮২ টাকা।
