অর্থ বাণিজ্য প্রতিবেদক  :   পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলেছে দেশের শেয়ারবাজার। তবে এই লম্বা ছুটির আমেজের পরে শেয়ারবাজারের পতন দিয়ে শুরু হওয়া যাত্রা বিনিয়োগকারীদেরকে বিষাদে পরিণত করে। যা সোমবারও বজায় রয়েছে। তবে পূজার ছুটিতে যাওয়ার আগে শেষ কার্যদিবস মূল্যসূচক ও লেনদেন বেড়েছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪০০ পয়েন্টে। যা রবিবার ১৮ পয়েন্ট ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলেছে দেশের শেয়ারবাজার। তবে এই লম্বা ছুটির আমেজের পরে শেয়ারবাজারের পতন দিয়ে শুরু হওয়া যাত্রা বিনিয়োগকারীদেরকে বিষাদে পরিণত করে। যা সোমবারও বজায় রয়েছে। তবে পূজার ছুটিতে যাওয়ার আগে শেষ কার্যদিবস মূল্যসূচক ও লেনদেন বেড়েছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪০০ পয়েন্টে। যা রবিবার ১৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪১০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩০ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২০ কোটি ১৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪ টি বা ১৯.২৭ শতাংশের। আর দর কমেছে ২৫২ টি বা ৬৫.৬৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৫.১০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৫৯ পয়েন্টে।

ছুটির আগে সিএসইর সূচকটি ২২ পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল ১৬ কোটি ১২ লাখ টাকা।