অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় ৫ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৯৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১১.৪২) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৫৬ টাকা বা ৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৭৪) টাকা। এর আগের বছরের একই ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় ৫ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১১.৯৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১১.৪২) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৫৬ টাকা বা ৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৭৪) টাকা। এর আগের বছরের একই সময়ে হয়েছিল লোকসান (৪.৮১) টাকা। এতে করে ব্যবসায় লোকসান বেড়েছে ২.৯৩ টাকা বা ৬১ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১০.২৯) টাকায়।