অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বা শেয়ারপ্রতি ৩০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০০ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৮৯ টাকায়।

কপারটেকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরে ঘোষণা করা হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারনে ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ বা শেয়ারপ্রতি ৩০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০০ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৮৯ টাকায়।

কপারটেকের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরে ঘোষণা করা হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ৩ ডিসেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় কপারটেকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.১৫% বা শেয়ারপ্রতি সাড়ে ২১ পয়সা নগদ লভ্যাংশ ঘোষনা করে। ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ০.৭১ টাকা।